
স্টাফ করেসপন্ডেন্ট
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রসূলপুর স্টেকচার মোড় এলাকা থেকে তাকে আটক করে মতলব উত্তর থানা পুলিশ। আটক শিক্ষক ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের সহকারী শিক্ষক আবুল কাশেম
মতলবে কোন সন্ত্রাসের ঠাঁই হবে না: ড. জালাল
ড. জালাল উদ্দিনকে মন্ত্রী হিসেবে চায় মতলববাসী
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আবুল কাশেমকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।