1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৩৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শহীদ দিবসে ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপির পক্ষে শহীদ বেদীতে শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর,
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষে চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আলমগীর সরকার বলেন, ভাষা আন্দোলনের চেতনা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়; এই চেতনা আমাদের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পথে চলার প্রেরণা জোগায়। দেশনেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির প্রতিষ্ঠাকালীন আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
তিনি বলেন, চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন ভাষা আন্দোলনসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় বিশ্বাসী। তিনি মানুষের অধিকার, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ভাষা শহীদদের আদর্শ ধারণ করেই আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিন পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানা পুলিশ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস, ছেংগারচর পৌর বিএনপি, ছেংগারচর পৌরসভা’সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সহ-সভাপতি আ. গণি তপাদার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর