1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

পানপট্টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পঠিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ও আহ্বায়ক নাসির উদ্দিন টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিরূপ মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় পানপট্টি সেন্টার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক নাসির উদ্দিন টিপু। তিনি বলেন, গত ২০ মার্চ সন্ধ্যায় সিদ্দিকুর রহমান এক সংবাদ সম্মেলনে পানপট্টি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে নিয়ে অশালীন, মিথ্যা ও বানোয়াট মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের বক্তব্য দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সিদ্দিকুর রহমান গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যে জড়িত ছিলেন বলে অভিযোগ করে তিনি বলেন, এর প্রমাণ হিসেবে সাম্প্রতিক নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থী জনগণের ভোট পায়নি। তিনি আরও বলেন, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সংযম বজায় রাখা উচিত।
তিনি দাবি করেন, গত নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ করেছেন এবং পানপট্টি ইউনিয়নে প্রায় ৮০০ ভোটের ব্যবধানে তাকে জয়ী করতে ভূমিকা রাখেন। এ কারণে ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই সিদ্দিকুর রহমান তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, অতীতে নিজ অর্থায়নে পানপট্টি ইউনিয়নে বিএনপির একটি অফিস স্থাপন করেছিলেন, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ভেঙে দেয়। দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও যুবদলের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ২০০৩ সালে বিদেশে অবস্থান করলেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১০ সালে দেশে ফিরে বিএনপির রাজনীতি করার কারণে মামলায় হয়রানির শিকার হয়েছেন এবং এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তবুও তাকে ‘বাচ্চা ছেলে’ বলে মন্তব্য করে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, যা দুঃখজনক। এছাড়া তিনি অভিযোগ করেন, সাবেক এমপি শাহজাহান খানের নেতৃত্বে রাজনীতি করায় তাকে ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি। পানপট্টি যুবদলের কমিটিতে তাকে স্থান দেওয়া হয়নি এবং ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের সময় স্বজনপ্রীতির মাধ্যমে অগণতান্ত্রিকভাবে পদায়ন করা হয়েছে। এসব কারণে প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিরূপ মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি এসব বক্তব্যের প্রতিকার দাবি করেন এবং তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মিরন হাওলাদার, সদস্য মো. মোহন হাওলাদার, মো. ফারুক খালিফা ও মো. বেল্লাল হাওলাদার। বক্তারা বলেন, পানপট্টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় গঠন করা হয়েছে। এখানে সিনিয়র-জুনিয়র বিবেচনায় নয়, বরং যোগ্যতা, নেতৃত্ব ও ত্যাগের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। তবে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অবস্থান হারিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা সিদ্দিকুর রহমানকে তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান এবং বিষয়টি দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় পানপট্টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলের ঐক্য বজায় রেখে ভবিষ্যতে সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর