
মো: তুহিন ফয়েজ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাল৷ ৯০৩ জন জেলে পরিবারের মাঝে ২৪ মেট্রিকটন চাউল বিতরণ করা হয় ৷
এসময় উপস্থিত ছিলেন,জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মো: জাকির হোসেন, ইউপি সদস্য মো: বিল্লাল হোসেন, মো: মানিক, মো: কাজলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷
চাউল বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আমাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার পাশাপাশি সচেতন হতে হবে এবং জাটকা শিকার হতে বিরত থাকতে হবে।
জাটকা রক্ষা করতে পারলে এই জাটকাই বড় হয়ে ইলিশ হবে এবং এই ইলিশ আপনারাই দরবেন এর সুফল আপনারাই ভোগকরবেন তাই জাটকা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে ৷