
মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর,
মাদক কারবারি ছোট-বড় কাউকেই ছাড় দেওয়া হবে না সকলকে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ৷
শনিবার (১৮ এপ্রিল) সকালে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে
মাদক বিরোধী ৱ্যালী ও সচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,মাদক পরিবার,সমাজ ও দেশ ধ্বংশ করে চুরমার করে দেয় সমাজকে নস্টকরে ৷ সুতরাং মাদক, সন্রাস ও চাঁদা বাজদের সাথে আমাদের কোন আপোষ নেই ৷ মতলবের মাটিতে কোন মাদক কারবারী ও সন্রাসীদের জায়গা হবে না যারাই এই অপকর্মের সাথে জড়িত রয়েছেন আপনারা ভালো হয়েযান ৷
এমপি জালাল উদ্দিন আরো বলেন,যেহেতু আমার নির্বাচনি ওয়াদা ছিলো মাদককে নির্মূল করবো তাই সমাজ থেকে মাদককে বিতারিত করার লক্ষেই আজকের এই আয়োজন ৷
আমার কিংবা পুলিশের একা পক্ষে এটি সম্ভব নয় ৷তাই ছাত্রজনতা,কৃষক ,পুলিশ, শিক্ষক, সরকারী কর্মকর্তাসহ সকলের সহযোগীতায় মতলবের মাটি থেকে মদককে বিতারিত করবো ইনশাআল্লাহ ৷
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাদক বিরোধী ৱ্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) রহমত উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আশ্রাফুল আলম,কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক,কেন্দ্রীয় কৃষকদলের যুগ্মসম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মৱজুর আমিন স্বপন, তোফায়েল পাটাওয়ারী, আ: গনী তপদার,ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ জামান টিপু, যুগ্নআহবায়ক ফয়সাল আহমেদ সোহেল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজীসহ রাজনৈতিক নেতৃবন্দ, স্কুল কলেজের শিক্ষক- শিক্ষিকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ মাদক বিরোধী ৱ্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৷