মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর,
মাদক নির্মূল ছাড়া দেশের উন্নয়ন ধরে রাখা সম্ভব নয় বলে বলেছেন, চাঁদপুর-২ আসনের সংসদ আলহাজ্ব ড. মো: জালাল উদ্দিন ৷
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের ভিতর যে সমস্যাগুলো রয়েছে তা সমাধান করা এবং গজারিয়া- মতলব সেতু বাস্তবায়নে দ্রুত ব্যাবস্থা নিবেন এবং বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি ৷ শনিবার (২৫ এপ্রিল ) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ৷
শনিবার সকালে প্রথমে মতলব উত্তর উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের সাথে এবং পরে দলীয় নেতা- কর্মিদের সাথে উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
মতবিনিময়ে মাদকের বিষয়ে তিনি বলেন,মাদক নির্মূল ছাড়া কোন উন্নয়ন ধরে রাখা সম্ভব নয় ৷ তাই আগে মাদক নির্মূল করতে হবে এবং আমরা মাদক নির্মূলে কাজ করছি ৷
দেশের ২য় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধোর জলাস্বয় ও বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি বলেন,
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধোর জলাস্বয়সহ যে সকল সমস্যা রয়েছে তা উর্ধবতন কর্তৃপক্ষের কাছে ডিওলেটার দিয়ে দ্রুত কাজ শুরু করবো ৷বিদ্যুৎ লোডশেডিং এর বিষয়ে তিনি বলেন, বিদ্যুৎ সমস্যা এটি একটি জাতীয় সমস্যা পূর্ববর্তী সরকারের আমলে এই বিদ্যুৎ সমস্যার সৃষ্টি হয়েছে এই বিদ্যুৎ সমস্য সমাধে আমাদের সরকার কাজ করছে এবং এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ ৷
এমপি জালাল উদ্দিন মতলব- গজারিয়া সেতু সম্পর্কে বলেন, মতলব – গজারিয়া সেতু যতদ্রুত সম্ভব আমরা কাজ শুরু করবো কারণ যাতায়াত ব্যাবস্থ্যা ভালো হলে দ্রুত উন্নয়ন করা সম্ভব হবে ৷ সুতরাং সেতু নির্মানের বিষয়টিও আমরা গুরুত্ব সহকারে দেখছি ৷
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার ভূমি রহমত উল্লাহ,মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক,উপজেলা প্রৌশলী মো: সোহেল প্রমুখ ৷
দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময়ে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন, তোফায়েল পাটোয়ারী, মহিলাদলের সভাপতি ফারজানা সরকারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মিরা ৷
মতবিনিময় শেষে ফরাজিকান্দী ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় একটি উন্নয়ন মূলক কাজের পরিদর্শন যান পরিদর্শনকালে ঐ কাজের ব্যাপক অনিয়ম দেখে তাৎক্ষনিক কাজ বন্দ রাখার নির্দেশ দেন আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি ৷
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ: গণি তপদার,ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের আহবায়ক রাশেদ জামান টিপু, ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷