
মো: তুহিন ফয়েজ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মে ) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন একাডেমিক সুপারভাইজার ও ট্যাগঅফিসার মো: সাইফুল ইসলাম ৷
নিবন্ধিত ৯০৩ জন জেলে পরিবারের মাঝে ২৪ মেট্রিকটন চাউল বিতরণ করা হয় ৷
এসময় ট্যাগঅফিসার মো: সাইফুল ইসলাম বলেন, সরকার জাটকা রক্ষায় কাজ করে যাচ্ছে তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে জাটকা ধরা থেকে বিরত থাকতে হবে। জাটকা রক্ষাহলে এই জাটকা ইলিশ হবে এবং এই ইলিশ আপনারাই দরবেন এর সুফল আপনারাই ভোগকরবেন ৷
এসময় উপস্থিত ছিলেন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মো: জাকির হোসেন, ইউপি সদস্য মো: দেলোয়ার হোসেন মল্লিক, মোশারফ হোসেন, মোহাম্মদ হোসেন,কাজল মিয়া, মো: মানিক মিয়াসহ ইউপি সদস্যবৃন্দগণ ৷