
মো: তুহিন ফয়েজ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ) সকালে উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে ১১নং ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলীর নিজস্ব উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকারের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ পূর্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা জাহাঙ্গীর সরকার,
১১নং ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী, ইউপি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ আরো অনেকে ৷
মতবিনিময় সভায় এম ইলিয়াছ আলী বলেন, ঈদে লোকজন বাড়ী-ঘরে আসবে ঈদ করার জন্য এ সময় যাতে কোন মারামারি- হানাহানি না হয় সেদিকে সকল নেতা-কর্মিদের সজাগ থাকতে হবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্নহয় এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে ৷ সাধারণ মানুষ তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি- হানাহানি করে এরদায় সরকারের উপর পড়ে তাই কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড যাতে না ঘটে এব্যাপারে দলীয় নেতা- কর্মিদেরকে সবসময় সচেতন থাকতে হবে ৷
এসময় তিনি বলেন, আপনারা জানেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১নং ফতেপুর পচ্শিম ইউনিয়নের এক জন চেয়ারম্যান প্রার্থী আমি ৷ প্রতিটি ওয়ার্ডের প্রতিটি মানুষের দোয়া, সমর্থন ও সহযোগীতা নিয়ে আমি মাঠে নামবো ইনশাআল্লাহ ৷
এম ইলিয়াস আলী বলেন, তারেক রহমান-এর আদর্শকে বুকে ধারণ করে ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সর্বদা কাজ করতে চাই। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো তাই আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি ৷
মতবিনিময় শেষে উপস্থিত নেতা- কর্মিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এবং আগামী সোমবার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং বিরোধী এবং তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে “প্রীতি ফুটবল ম্যাচ” আয়োজন করা হয়েছে বলেও জানান এম ইলিয়াছ আলী ৷
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা,বিল্লাল হোসেন সান্ত, ইউনিয়ন যুবদলের সহসভাপতি আসলাম খান,সহসভাপতি আরিফুল ইসলাম মুকুল,থানা যুবদলের সদস্য আল আমিন সরকার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু,
ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক সজিব হোসেন প্রমুখ ৷