
মতলব উত্তর প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু। স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সামাজিক মহল, জনপ্রতিনিধি, কর্মী-সমর্থক ও তরুণ সমাজের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় তরুণ ও প্রবীণদের মতে, রাশেদ হাসান টিপু একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির, সৎ ও জনবান্ধব নেতা। ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তাদের বিশ্বাস।
রাশেদ হাসান টিপু বলেন, “আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণের দোয়া ও সমর্থন পেলে সুলতানাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, আদর্শ ও উন্নত ইউনিয়নে পরিণত করতে চাই।”
ব্যক্তিগত পরিচয়ে তিনি সুলতানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য টরকী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা ফরহাদ হোসেন। তিনি স্থানীয়ভাবে ‘মোজাফফর মাস্টার বাড়ি’র সন্তান হিসেবে পরিচিত।
রাজনৈতিক জীবনে তিনি নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সহ-সভাপতি ও সভাপতি এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে রাশেদ হাসান টিপু স্থানীয় রাজনীতিতে একজন সুপরিচিত ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।