1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই ———-আলহাজ্ব ড. জালাল উদ্দিন এমপি

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মো: তুহিন ফয়েজ,বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেছেন,জীবনে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সুশিক্ষিত নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার রূপকল্প বাস্তবায়নে আজকের তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।

শনিবার(২০ জুন-২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও এডহক কমিটির অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে শিক্ষার মান একে বারে নষ্ট করে দিয়ে গেছে। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার যে কাজ করে যাচ্ছে, তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।

শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, সেতু মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ভিখারুদৌলা চৌধুরী, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির।শুভেচ্ছা বক্তব্য রাখেন শরীফ উল্লাহ্ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আজহারুল হক মুকুল,ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর