
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় “পারিবারিক দেশী মুরগী পালনভিত্তিক গ্রামীণ নারী উদ্যোক্তা উন্নয়ন মডেল” শীর্ষক মাঠ দিবস ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ভাঙ্গা আঞ্চলিক কার্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে উপকারভোগী নারী উদ্যোক্তা, বিভিন্ন সরকারি ও সেবামূলক দপ্তরের কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে এবং আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন বিএলআরআই-এর সাবেক মহাপরিচালক ড. খান শহীদুল হক।
এসময় বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, বিএলআরআই-এর কর্মকর্তা ড. হালিমা খাতুন, ড. জিল্লুর রহমান, ড. সাজেদুল করিম সরকার, সফল উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মইদুল ইসলাম নাছির এবং উপকারভোগী নারী উদ্যোক্তারা।
বক্তারা বলেন, দেশীয় মুরগি পালন গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের প্রকল্প নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে ১০ জন সফল নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া আরও ১২০ জন নারী উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মো. সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইল ঃ০১৭৩১৭১১৯৪৭
তাং২৭.০৬.২৬
ফুটেজ এফটিপিতে – জুলাই-২৭