1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

**জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কারকাজে দ্রুত উদ্যোগ** **মতলব উত্তরে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা**

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৭৪ বার পঠিত
Oplus_16908288

মতলব উত্তর, চাঁদপুরের দক্ষিণ বাড়িভাঙ্গা থেকে কালিপুর বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কারকাজে দ্রুত উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী অফিসার, মতলব উত্তর, চাঁদপুর মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আমার আপন বড় ভাই **মোঃ রায়হান উদ্দিন**, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, **২৭তম বিসিএস প্রশাসন ক্যাডার**, বর্তমানে **৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র — বিপিএটিসি, সাভার**-এ প্রশিক্ষণরত আছেন।

প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে গত **২৪-০৩-২০২৬ থেকে ২৯-০৩-২০২৬ খ্রিস্টাব্দ** পর্যন্ত নিজ গ্রামে সংযুক্ত থেকে তিনি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করার সুযোগ পান। এরই ধারাবাহিকতায় দক্ষিণ বাড়িভাঙ্গা থেকে কালিপুর বাজার পর্যন্ত রাস্তার দুরবস্থার বিষয়টি উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংস্কারের জন্য আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে **উপজেলা নির্বাহী অফিসার, মতলব উত্তর, চাঁদপুর** মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। আলহামদুলিল্লাহ, তিনি তাঁর কথা রেখেছেন। ইতোমধ্যে উক্ত রাস্তা সংস্কারকাজে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বোপরি ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে, যিনি বলেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই সংস্কারকাজটি করে দেওয়া হবে—এবং তিনি তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

এই রাস্তা সংস্কারের ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষকসহ এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল অনেক সহজ হবে। জনস্বার্থে এমন কার্যকর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

অন্যদিকে, আল্লাহর অশেষ রহমতে **৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, বিপিএটিসি, সাভার**-এর অংশ হিসেবে আয়োজিত খেলাধুলা প্রতিযোগিতায় মোঃ রায়হান উদ্দিন **ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, সাঁতার এবং ভলিবল টিমে** বিজয়ী হয়ে বিপিএটিসির মাননীয় রেক্টর মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

একজন ছোট ভাই হিসেবে তাঁর জনকল্যাণমূলক উদ্যোগ ও ব্যক্তিগত অর্জনে আমি সত্যিই গর্বিত। আল্লাহ তাঁকে সুস্থ রাখুন এবং দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করুন।

**আবেদনের কপি সংযুক্ত।**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর