1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০৫/০৭/২০২৬ ইং রবিবার

চুয়াডাঙ্গার দর্শনা থানার চাকুলিয়া গ্রামে হাঁস-মুরগি চুরির অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে আদালত। রবিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন—দর্শনা মোহাম্মদপুর মেথরপট্টি এলাকার মৃত দিলীপ কুমার দাসের ছেলে শ্রী সুজন কুমার দাস (৫০), সুজন কুমার দাসের স্ত্রী ময়না রানী (৩৬) এবং একই এলাকার মৃত নবীছদ্দিনের স্ত্রী রেখা খাতুন (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকালে চাকুলিয়া গ্রামের মাঝপাড়ার বাসিন্দা মোফাজ্জল হোসেনের বাড়িতে কৌশলে প্রবেশ করে হাঁস-মুরগি চুরির চেষ্টা করেন অভিযুক্তরা। এ সময় বাড়ির মালিক ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে হাতে-নাতে ওই তিনজনকে আটক করেন। পরে স্থানীয় জনতা তাদেরকে আটকে রেখে দর্শনা থানায় খবর দেন।

খবর পেয়ে দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে আটককৃতদের হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সাক্ষ্য-প্রমাণ ও অপরাধের ধরণ বিশ্লেষণ করে এই রায় ঘোষণা করেন। রায়ে চুরির মূল পরিকল্পনাকারী শ্রী সুজন কুমার দাসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তার স্ত্রী ময়না রানী এবং সহযোগী রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এলাকায় চুরি বা যেকোনো অপরাধ রোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন হাতে তুলে না নিয়ে অপরাধীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর