1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চুয়াডাঙ্গায় রেখা পরিবহনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু: শোকের ছায়া এলাকায়

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
১৩/০৭/২০২৬ ইং সোমবার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিয়াম (৪) নামের এক অবুঝ শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ঘটা এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশু সিয়াম কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মো. পলাশের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা এলাকা থেকে অটোরিকশা যানবাহনে করে নিজ গ্রাম ধান্যঘরার উদ্দেশ্যে রওনা হয়। দুপুর দেড়টার দিকে তারা ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছালে গাড়ি থেকে নেমে সিয়াম রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই ফরিদপুর থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী ‘রেখা পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস শিশুটিকে সজোরে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় সিয়াম রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হন। কিন্তু দুর্ভাগ্য, হাসপাতালে পৌঁছানোর পথেই শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ঘাতক রেখা পরিবহনটিকে আটক করে থানা হেফাজতে নিয়েছি। তবে বাসের চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

শিশু সিয়ামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। ধান্যঘরা গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, দর্শনা-মুজিবনগর সড়ক দিয়ে নিয়মিত দ্রুতগতিতে বাস চলাচল করে, যার ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের দাবি, এই এলাকায় গতিরোধক (স্পিডব্রেকার) স্থাপন করা হলে এবং চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করা গেলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা পলাশসহ পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস যেন প্রকম্পিত হয়ে উঠছে।

এলাকাবাসী দ্রুত ঘাতক চালককে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর