1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

“নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সাংবাদিকের মৃত্যু”

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮১ বার পঠিত

আমিনুল ইসলাম জনি
নরসিংদী: নরসিংদীর রায়পুরার মরজাল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে তরুণ গীতিকবি ও সাংবাদিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৭ই নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মরজাল পল্লীবিদ্যুৎ সমিতিসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।।গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
এসময় তার সঙ্গে থাকা ইমাম হোসেন সজল নামে এক যুবক আহত হয়েছেন।ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ওমর ফারুখ বিশাল(২৭) একাধারে গীতিকার, কবি ও লেখক ছিলেন।

তিনি নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। তার সর্ব শেষ কর্মস্থল ছিল নিউজ জি টোয়েন্টি ফোর.কম।এর আগে তিনি বাংলা নিউজ২৪এর বিনোদন বিভাগে কাজ করতেন।

বিশালের চাচাতো ভাই মামুন বলেন, একটি মোটর সাইকেলে করে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিশাল। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তিনি। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাসস্ট্যান্ডের পাশে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বিশাল। এসময় তার সঙ্গে থাকা বন্ধু ইমাম হোসেন সজল গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওপার বাংলার জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য, অনুপম রায়, বাংলাদেশের তাহসান খান, সাব্বির নাসিরসহ আরো অনেকেই কণ্ঠ দিয়েছেন তার লেখা গানে।এমনকি কলকাতার জনপ্রিয় শিল্পীরা কণ্ঠ দিয়েছেন।

‘তোমার ভালো মন্দে’, ‘দমে দমে’সহ বেশ কয়েকটি গানের সুবাদে পরিচিতি পেয়েছেন এ গীতিকার। পেশাগত জীবনে জি নিউজ টুয়েন্টিফোর ডটকম নামের এক অনলাইন গণমাধ্যমের যুগ্ম বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক যায় যায় দিন ও সমকাল এবং অনলাইন গণমাধ্যম বাংলানিউজ টুয়েন্টি ফোর ডটকমের সহসম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে গীতিকারদের সংগঠন ‘গীতিকবি সংঘ’ শোক জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর