1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:১৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাপাহারে পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টায় হারানো টাকা ফেরত পেলো বুলবুলি

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩১২ বার পঠিত

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে থানা পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে ৪০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দেওয়া হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার জানান, গত সোমবারে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়া আদর্শ গ্রামের প্রবাসী মিলন তার স্ত্রী বুলবুলিকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু নম্বর ভুল হয়ে ওই টাকা সাপাহারে কোন এক ব্যক্তির নিকট চলে আসে। প্রাথমিক অবস্থায় ওই ব্যক্তি ফোন রিসিভ করলেও পরে ফোন রিসিভ করে না। এমতাবস্থায় ভুক্তভোগী বুলবুলি সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমারের নম্বর জোগাড় করে গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় ফোন দেন। ঘটনা শুনে তিনি তাৎক্ষণিক ভাবে বুলবুলিকে সাপাহারে আসার জন্য বলেন। পরে বুলবুলি সাপাহার আসলে সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমারের নেতৃত্বে ও থানা পুলিশের তৎপরতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই নম্বরের রেজিষ্ট্রেশন বের করেন।
পরবর্তী সময়ে উপজেলার আশড়ন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পাতাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনকে সনাক্ত করেন। এঘটনা জানতে পেরে তোফাজ্জল পালিয়ে যায়। তার ভাস্তা বিকাশে পাওয়া ৪০ হাজার টাকা থানা পুলিশের হাতে তুলে দেন।
পরে বুধবার রাত ৯টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেকুর রহমান সরকারের উপস্থিতিতে বুলবুলির হাতে ৪০ হাজার টাকা হস্তান্তর করা হয়।
এসময় বুলবুলি থানা পুলিশ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর