1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৩৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নারায়ণগঞ্জে বউ শাশুড়ির অত্যাচারে যুবকের আত্মহত্যা

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খবির হোসেন (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকার ইসমাঈল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত্যুর আগে ফেসবুক স্ট্যাটাসে খবির লেখেন, বাংলাদেশে পুরুষ নির্যাতন হয় দেখার মত কেউ নাই। নারী নির্যাতন হলে সব দেখার মত সবাই আছে নারীরা মিথ্যা কথা বলতে পারে চোখের জল দেখাইতে পারে এই যে এই জিনিসটাই সবাই দেখে কিন্তু পুরুষের মন ফাটে কিন্তু চোখ দিয়ে জল আসে না এই জিনিসটা কেউ দেখে না। যে সংসারে শাশুড়ি ভালো না সেই সংসার আজীবনই অশান্তি থাকে যদি আমার কোন ক্ষতি হয় সেটার জন্য দায় একমাত্র আমার শাশুড়ি দায়ী। নারায়ণগঞ্জে আমার কোন শত্রু নাই শত্রু শুধু শ্বশুরবাড়ি লোকজন।

নিহত খবির হোসেন (৪০) চাঁদপুরের উত্তর মতলবের ওটারচর এলাকার মো. আমিনুল হকের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি শিকদার বাড়ি পুল এলাকায় ইসমাঈল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তিনি সিএনজির ব্যবসা করতেন বলে জানা যায়। ঘটনার দিন রাতে নিহতের বাবা আমিনুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, মৃতের স্ত্রী মুক্তি (৩২), শ্বাশুড়ি লতিফা (৫৫), রমজান (৪০), লুৎফর রহমান (৪০)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে অভিযুক্ত স্ত্রী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ২ নং বিবাদীর (স্ত্রী) সঙ্গে তার ছেলে খবির হোসেনের ১৭ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে খাদিজাতুল আক্তার মারিয়া (১৫) এবং মোস্তাহিদ (১০) নামে দুই সন্তান রয়েছে। ২নং বিবাদীসহ অন্যান্য বিবাদীরা তার ছেলেকে সম্পত্তি বিক্রি করে শ্বশুর বাড়িতে বাড়ী-ঘর নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল। এই বিষয়ে কর্ণপাত না করায় বিবাদীরা বিভিন্ন সময় নানাভাবে তার ছেলেকে অত্যাচার ও মানসিক নির্যাতন করেছে।

নিহতের বাবা আমিনুল হক দৈনিক আমাদের মতলব কে জানান, আত্মহত্যা করার আগের দিন আমার ছেলে ফেসবুকে তিনটি পোস্ট দেন। ওই পোস্টগুলো দেখলেই বুঝা যায় সে কতটা মানসিক চাপে ছিলো। তাদের (শ্বশুরবাড়ি) নির্যাতন সহ্য করতে না পেরেই আমার ছেলে আত্মহত্যা করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর