1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৩৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

উড়ন্ত ব্রয়লার মুরগির দাম নামছে নিচে, আরো কমল দাম

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাজারে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে আরো। গত পাঁচ দিনে কেজিতে ৫০ টাকা কমলেও গত দুদিনে কমেছে আরো ২০ টাকা। কেজিতে ৭০ টাকা দাম কমে আজ মঙ্গলবার কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অন্য দিকে সোনালী মুরগি কেজিতে ৩০-৪০ টাকা কমে ৩৪০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, খামারি পর্যায়ে মুরগির দাম কমায় খুচরা পর্যায়েও দাম কমেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার ও বাড্ডার বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। রোজা শুরুর দেড়-দুই মাস আগে থেকেই অস্থির হয়ে উঠছিল মুরগির বাজার। যা রোজার দুই দিন আগে রেকর্ড দাম বেড়ে বিক্রি হয় ব্রয়লার মুরগি কেজি ২৭০ টাকা এবং সোনালী মুরগি কেজি ৩৮০ টাকায়। গত দুই মাসের ব্যবধানে কেজিতে ১২০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছিল স্বল্প আয়ের মানুষের প্রোটিনের চাহিদা মেটানো এই ব্রয়লার মুরগির দাম। সোনালী মুরগির দামও কেজিতে ১০০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছিল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের শীর্ষস্থানীয় চারটি বড় পোল্ট্রি কম্পানি খামার থেকে মুরগির দাম কমানোর পর খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। কাজী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড এবং প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড নামের এ চারটি কম্পানি এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে ১৯০ টাকার কমে। যার কারণে খুচরা পর্যায়ে মুরগির দাম কমতে শুরু হয়েছে।

ক্রেতাদের অভিযোগ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণেই ব্রয়লার মুরগির বাজারে এ অস্থিরতা সৃষ্টি হয়েছিল।

কারওয়ান বাজারের বাংলাদেশ চিকেন ব্রয়লার হাউসের ব্যবসায়ী ফারুক হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘দাম কমে ব্রয়লার মুরগি কেজি ২০০ টাকা এবং সোনালী মুরগি কেজি ৩৪০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে বাজারে ব্রয়লার মুরগি কেজি ছিল ২৭০ টাকা, সোনালী মুরগির কেজি ছিল ৩৮০ টাকা।’

ইব্রাহিম হোসেন নামের এক ক্রেতা কালের কণ্ঠকে বলেন, ‘দাম বেড়ে ব্রয়লার মুরগি স্বল্প আয়ের মানুষের সামর্থের বাইরে চলে গিয়েছিল। এখন দাম অনেকটাই কমেছে। এতে স্বল্প আয়ের মানুষেরা বাজার করতে
গিয়ে এখন কিছুটা স্বস্তি পাবে।’ ব্রয়লার মুরগির দাম কেজিতে আরো কমার প্রয়োজন বলেও তিনি জানান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র বলছে, রমজান শুরুর কয়েকদিন আগে থেকে নিয়মিত অভিযানের কারণে এবং বৃহৎ চারটি পোল্ট্রি কম্পানি সরাসরি তাদের খামার থেকে কম দামে মুরগি বিক্রি করায় বাজারে মুরগির দাম কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর