1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৪৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কোরবানির মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪৮২ বার পঠিত

রাজবাড়ীতে কোরবানির মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে আলিফ হোসেন (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) দিবাগত রাতে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আলিফ হোসেন পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। সে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, রাতে কোরবানির মাংস খেতে গিয়ে আলিফের গলায় হাড় আটকে যায়। বাড়িতে অনেক চেষ্টা করেও তা বের করা সম্ভব হয়নি। পরে তাকে ওই রাতেই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।

স্থানীয়রা আরও জানান, আলিফেরা চার বোন ও এক ভাই। সে সবার ছোট। আলিফের বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি কাপড়ের ব্যবসা করতেন। প্রায় দেড় থেকে দুই বছর আগে স্ট্রোক করে আলিফের বাবা মারা যান।

রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে আলিফের মৃত্যু হয়। বছর দেড়েক আগে তার বাবাও স্ট্রোক করে মারা যান। আলিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর