1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:১৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় বারি মসুর-৮ সংরক্ষণে হার্মেটিক সাইলো ব্যবহার- শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায়  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বারি মসুর-৮ সংরক্ষণে হার্মেটিক সাইলো ব্যবহার শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের  গঙ্গাধরদী মাদ্রাসা  মাঠ প্রাঙ্গণে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক,ফরিদপুর মোঃ শাহাদুজ্জামান,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক ( শস্য) মোঃ রইচ উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা  আল- মামুনের সভাপতিত্বে  উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত ব্লকের কৃষক মুরাদ হোসেনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ মতিউর রহমান,  ব্লকের উপসহকারী  কৃষি কর্মকর্তা মোঃ বায়েজিদ শেখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি,কৃষক কৃষানীগন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোঃ শাহাদুজ্জামান বলেন,আমিষের ঘাটতি পুরনে মসুরের বিকল্প নেই। মসুরের মাঠ দিবসে কৃষকদের  উদ্যেশ্যে তিনি বলেন, বারি মসুর-৮ একটি জিংক সমৃদ্ধ ডাল। ডালের উৎপাদন বৃদ্ধি করে আমিষ এবং জিংকের ঘাটতি পুরনে সহায়ক ভূমিকা পালন করবে। অতিরিক্ত  উপপরিচালক( শস্য) মোঃ রইচ উদ্দিন তার নাতিদীর্ঘ বক্তব্যে বলেন, কৃষকরা জিংক সমৃদ্ধ বারি মসুর -৮ চাষের মাধ্যমে জিংক ঘাটতি পুরন করতে সক্ষম হবে।সেই সাথে ডালের উৎপাদনের মাধ্যমে জনগোষ্ঠীর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।তিনি বীজ সংরক্ষণের জন্য একটি এনজিও সংস্থা কর্তৃক  বিশেষ ধরনের বাতাস প্রতিরোধক টিনের বাক্স প্রদর্শন করেন।  উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন কৃষকদের বারি মসুর-৮ চাষে  কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রোগ প্রতিরোধে জিংক সমৃদ্ধ এ ডাল চাষাবাদ, বীজ সংরক্ষণে হার্মেটিক সাইলো (বাতাস প্রতিরোধক) ব্যবহারের  বিষয় তুলে ধরেন।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তাং১৭.০৩.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর