
সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এর রোয়ার ফ্যাশন নামক প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য ১ কোটি ২৩ লাখ ৩৫ টাকা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
বৃহস্পতিবার এক সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব জানান শ্রম উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শিখর পলাতক থাকায় তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে তার বিরুদ্ধে।
উপদেষ্টা জানান, শিখরের প্রতিষ্ঠানের টাকা সরকার দিয়েছে। কিন্তু সে যে পালিয়ে গেলো সেটার কারণে তো রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। তার কারখানার শ্রমিকরা আন্দোলন করছে। শ্রমিকরা রাস্তা বন্ধ করে রাষ্ট্রের ক্ষতি করছে। এই ক্ষতির কারণ শিখর।