1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রড বোঝাই লরি ছিনিয়ে ফাঁকা সড়ক দিয়ে ছুটছিল ওরা

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ৩৭ লক্ষাধিক টাকা মূল্যমানের ৩২.৬০ টন রড বোঝাই একটি লরি ছিনতাইয়ের সময় দুইজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিক মিয়া (৩৫) ও দুলাল মিয়া (৫৫)। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা ১৫ মিনিটের দিকে খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জ গামী মস্তুল ফুট ওভার ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, এদিন রাতে লরি চালক মো. পারভেজ (২৪) খিলক্ষেত থানার টহল পুলিশকে সংবাদ দেয় যে, অনুমান ১২টা ১৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী তাদের মারধর করে ৩২.৬০ টন রড বোঝাই লরিটি ছিনতাই করে ৩০০ ফিট নারায়ণগঞ্জগামী এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে।

ট্রাকটি চট্টগ্রাম আবুল খায়ের স্টিল মিল হতে রড বোঝাই করে টঙ্গি আবুল খায়ের স্টিল মিল গ্রুপের ডিপোতে নিয়ে যাওয়ার সময় কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীদের কবলে পড়ে। সংবাদ পেয়ে খিলক্ষেত থানা পুলিশের চৌকস টহল দল রডসহ ট্রাকটি উদ্ধার করতে ছিনতাইকারীদের পিছু নেয়। একপর্যায়ে খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জগামী মস্তুল ফুটওভার ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে গিয়ে ছিনতাইকারীদের গতিরোধ করতে সক্ষম হয় টহল পুলিশ। ঘটনাস্থল থেকে ছিনতাইকারী মানিক মিয়া ও দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ সময় অজ্ঞাতনামা আরও দুজন পালিয়ে যায়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত রডের আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনসহ পলাতক আরও দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

খিলক্ষেত থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরাসহ ছিনতাই হওয়া লরি চালক ও হেলপারের সঙ্গে ছিনতাইকারীদের হাতাহাতির ঘটনায় উভয় পক্ষই আহত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর