1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:০৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় পরকীয়ার বলি-  ১৬ লাখ টাকা নিয়ে বোনের স্বামীর হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: প্রবাসী তৌফিক ফকির প্রায় ১৫ বছর আগে বিয়ে করেছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে । ভালোই  কাটছিল  তাদের দাম্পত্য  জীবন। এরই মধ্যে জন্মগ্রহন করে দুই সন্তান। কিন্তু সুখ তার বেশীদিন স্থায়ী হয়নি। নিজেরই বোন জামাই  সাজানো সংসারে সিঁদ কেটে প্রবেশ করে। ছোট বোন ঝর্ণা আক্তার ভালবেসে  বিয়ে করেছিল একই এলাকার রফিকুল ইসলাম ফয়সালকে। তাদের সংসারেও জন্ম নেয় ফুটফুটে দুই সন্তান। তৌফিক ফকির প্রবাসে থাকার সুযোগে শ্বশুর বাড়িতে এসে দুশ্চারিত্রিক ফয়সাল ভালবেসে বিয়ে করা স্ত্রী থাকা সত্যেও নুশাইবার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে।

Oplus_16908288

Oplus_16908288

প্রবাসী তৌফিক এবং তার ছোট বোন ফয়সালের কুকীর্তি প্রকাশ করলে দাম্পত্য কলহ এবং দুই পরিবারের মাঝে দেখা দেয় দ্বন্দ্ব – সংঘাত।গত ৩১মার্চ ২০২৫: তারিখে  তৌফিক প্রবাস থেকে  দেশে আসলে স্ত্রী নুসাইবা নেশাদ্রব্য খাইয়ে  ১৬ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকারসহ মালামাল  নিয়ে পরকীয়া প্রেমিক ফয়সালের  হাত ধরে উধাও হয়! এমনই অভিযোগ করেন ওই প্রবাসী । প্রবাসীর স্ত্রীর সৌরভ নামের ১২ বছর বয়সী একটি ছেলে ও তানহা নামের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পালিয়ে যাওয়ার পর থেকে শিশু ছেলে-মেয়ে এখন মায়ের পথ চেয়ে কাঁদছে। স্বামীর এহেন কর্মকান্ডে ছোট বোন ঝর্ণা আক্তার ছোট  শিশু দুটিকে নিয়ে নির্বাক।অন্যদিকে স্ত্রীর কান্ডে প্রবাসীও চরম বিড়ম্বনায় পড়েছেন। 

আজ দুপুরে ওই স্ত্রীর স্বামী তৌফিক ফকির সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। দুই পরিবারের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। সাংবাদিকদের  নিকট ঘটনার বর্ননা দিয়ে  বোন ঝর্না বেগম ভালোবেসে বিয়ে করা সত্যেও স্বামী ফয়সাল এবং তাদের পরিবারের সদস্যদের নানা অত্যাচারের কথা তুলে ধরেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সারে ব্যাপারী জানান,ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়। এ নিয়ে দুটি পরিবারই ধ্বংস হচ্ছে। এর সমাধান করা উচিত।  দুটি পরিবারের মাঝে পরকীয়ার ঘটনার ফলে এলাকায় অশান্তির সৃষ্টি হয়েছে। 

এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রবাসী  তৌফিক ফকির। 

 ভাঙ্গা থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে সিংগাপুর প্রবাসী তৌফিক ফকির বিয়ে করেন নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে। কিছুদিন সংসার করে ওই প্রবাসী সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাড়ি জমালে  রফিকুল ইসলাম ফয়সাল  পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।  পরে ওই পরকীয়া প্রেমিকের হাত ধরে টাকা ও স্বর্ণালঙ্কার সহ মোট ২৪ লাখ টাকার মালামাল নিয়ে উধাও হয় প্রবাসীর স্ত্রী। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Oplus_16908288

Oplus_16908288

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর