1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

হাজীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের মামলায় দুই আসামী কারাগারে

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জে গেল বছর ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামী শুক্কুর আলম শুভ (৪৫) ও সোহাগ আহম্মদ চমক (২৮) স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
৯ এপ্রিল দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ আমলী আদালতের বিচারক মো. আরিফুর রহমান এই নির্দেশ দেন।

আসামী শুক্কুর আলম শুভ হাজীগঞ্জ পৌর এলাকার কাসারী এলাকার মৃত ফজলুল হকের ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। অপর আসামী সোহাগ আহম্মদ চমক পৌর সভার ৩নম্বর ওয়ার্ড এলাকার আক্কাছ পাটওয়ারীর ছেলে। তিনি পৌর তরুন লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানাগেছে, গেল বছর ৪ আগস্ট দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজীগঞ্জ পূর্ব বাজারের মেসার্স মার্সেল (ইলেকট্রোল্যান্ড) নামক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। এর পরপরই তারা ভাঙচুর, লুটপাট ও প্রতিষ্ঠানের কর্মচারীদের ওপর হামলা চালায়, এতে প্রায় ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৭১০ টাকার ক্ষতি করে বলে মালিক দাবী করেন।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমান সেলিম বাদী হয়ে ২০ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ৭৪ জন নামীয় ও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি ছিল। ওই মামলায় শুক্কুর আলম ১ নম্বর ও সোহাগ আহম্মদ ৫নম্বর আসামী।

এ সব তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী মো. সেফায়েত হোসেন তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর