1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:২৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে পাউবো জায়গা অবৈধভাবে দখল চলছে শুধু হাত বদলে পালা

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তরে পানি উন্নয়ন বোর্ডের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ ও সেচ খালগুলোর বেশ কিছু অংশ অবৈধ স্থাপনা ও দোকান নির্মাণ করে দির্ঘদিন যাবত ভোগ দখল করছে একটি মহল।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে স্হানীয় নেতা কর্মিরা দির্ঘদিন যাবত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে অবৈধ স্থাপনা ও দোকান নির্মাণ করে ভোগদখল রেখেছে। এদিকে গত ৫ আগস্ট পর আওয়ামীলীগ নেতাদের আত্মগোপন চলে গেলে নতুন করে আরেকটি মহল ওই স্হাপনাগুলো দখলে নিয়ে যায়। এতে পাউবো জায়গা দখলের চলছে হাত বদলের পালা। ফলে বেড়িবাঁধটি হুমকিতে পড়ছে। অপরদিকে খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় কৃষিজমিতে পানি সরবরাহ করা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পাউবোর স্থানীয় সূত্র জানা যায়, ১৯৮৭-৮৮ সালে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধটি নির্মিত হয়। এই বাঁধের দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। এই প্রকল্পের অধীনে ২১৮ কিলোমিটার সেচখাল আছে। গত সরকারে আমলে স্হানীয় আওয়ামীলীগের নেতারা সেচ প্রকল্পের এনায়েতনগর মৌজায় ১৫, মমরুজকান্দি মৌজায় ৫৯, এখলাছপুর মৌজায় ১০৯, চাঁন্দ্রাকান্দি মৌজায় ২০, ষাটনল মৌজায় ৭০, পালালোকদি মৌজায় ৪০ ও রামদাসপুর মৌজায় ৫০ জন ব্যক্তি বেড়িবাঁধ ও সেচ খালের জায়গা দখল করে আট শতাধিক অবৈধ স্থাপনা ও দোকান নির্মাণ করেছেন।

এছাড়াও এনায়েতনগর, মমরুজকান্দি, সুজাতপুর, এখলাছপুর, বকুলতলা, বাংলাবাজার, দূর্গাপুর, বাগানবাড়ি, জীবগাঁও, মোহনপুর, বেলতলী, চাঁন্দ্রাকান্দি, কালিপুর, ষাটনল, বদরপুর, রামদাসপুর সহ আরও কয়েকটি এলাকার বেশ কিছু জায়গা অবৈধভাবে দখল করে দোকান ও ঘর নির্মাণ করে ।

এ বিষয়ে নাম প্রকাশ না করার সর্তে কয়েকজন জানান, গত ১৬ বছর যাবত স্হনীয় আওয়ামীলীগ নেতা কর্মিরা পাউবোর কিছু খালি জায়গায় স্থাপনা নির্মান করে ভোগ দখল করে খেয়েছে এখন আমার খাবো। যখন পাউবোর কর্তৃপক্ষ উচ্ছেদ করবো তখন চলে যাবো।

এনায়েতনগর, ঠেটালিয়া এলাকার কয়েকজন ব্যবসায়ীরা জানান, আগে স্হানীয় আওয়ামীলীগ নেতা কর্মিরা বেড়িবাঁধের ওপর দোকান নির্মাণ করে আমাদের কাছে মাসিক ভাড়া দিয়েছে। এখন তারা এলাকা ছেড়ে চলে গেলে আরেকটি দলের স্হানীয় নেতাদের মাসিক ভাড়া দিয়ে ব্যবসা করতে হচ্ছে । এ ব্যাপারে পাউবোর কর্মকর্তারা কখনো তাঁদের কিছু বলেননি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি জায়গা একসময় আওয়ামীলীগ দখলে ছিলো, বর্তমানে আরেকটি দলের কিছু প্রভাবশালী ব্যক্তিরা দখলে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চাঁদপুর কার্যালয়ের কর্মকর্তাদের উদাসীনতায় কারনে অবৈধভাবে দোকান ঘর ও দখলের প্রতিযোগিতা এখানে চলছে।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পওর বিভাগ চাঁদপুর নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) মোঃ সেলিম শাহেদ এর মোবাইলে একাধিক বার ফোন করে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর