1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৪৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায়  দুই এস,এস,সি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করলো বখাটেঃ আহত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহন

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৫২ বার পঠিত

 ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে পুর্ব শক্রতার জের ধরে ভাঙ্গা থানার সামনে কালীবাড়ি সংলগ্ন সড়কে চাইনিজ কুড়াল দিয়ে হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় হাতে ও পেটে সেলাই ব্যান্ডেজ নিয়েই পরীক্ষায় অংশগ্রহন করে ওই দুই শিক্ষার্থী।

আহত দুই শিক্ষার্থী হলো- ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশিক মাতুব্বর (১৭) ও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী সাইম শেখ (১৮)। দুই শিক্ষার্থীর বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে। আহত দুই শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা দিয়ে সরকারি এম্বুলেন্সে চিকিৎসক সহ পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। পেটে, হাতে সেলাই নিয়েই ঐ দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্ৰহন করে। পরে প্রশাসন ও চিকিৎসক পরীক্ষা শেষে পুনরায় তাদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলায় আহত পরীক্ষার্থী আশিক মাতুব্বর বলেন, সকালে ভ্যানযোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য আমরা দুইজন রওনা হই। ভ্যানটি ভাঙ্গা বাজারের থানা সংলগ্ন রোড়ে কালীবাড়ির সামনে আসা মাত্র কিছু বুঝে ওঠার আগেই  আমার প্রতিবেশি ফাহিম মাতুব্বর  চাইনিজ কুড়াল দিয়ে আমাকে ও আমার বন্ধু সাইম শেখকে এলোপাতাড়ি কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ফাহিম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। ৮/৯ মাস আগে ওর সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল। এছাড়া কোনো বিরোধ নেই।

এ ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের বলেন, দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দুইজনেরই বামহাত, পেট সহ শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে । এদেরকে হাসপাতালে আনার পর জখম স্থানে সেলাই সহ অন্যান্য চিকিৎসা দিয়ে এম্বুলেন্স যোগে চিকিৎসক সহ কেন্দ্রে পাঠিয়ে দেই। পরীক্ষার পরে পুনরায় তাদের হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. হায়দার হোসেন বলেন, দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

২৪/০৪/২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর