
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্ৰামে ইতালি প্রবাসীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেওয়াসহ বাড়িতে থাকা বিভিন্ন মুল্যবান আসবাব পত্র ভাঙচুর চালায়।
শুক্রবার দিবাগত গভীর রাতে ভবনের জানালার গ্রিল ভেঙ্গে ৩০/৪০ জনের এক দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ব্যাপারে ভুক্তভোগী ইতালি প্রবাসী লিটন মাতুব্বরের স্ত্রী হিরা আক্তার বলেন, আমাদের গ্রামে কুদ্দুস মোল্লা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে গ্রাম অনেকটা অরক্ষিত এবং নানা অপ্রীতিকর ঘটনা ঘটে আসছে। শুক্রবার গভীর রাতে আমাদের বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে পুরো বাড়ি ঘর ভাঙচুর করে। এছাড়াও নগদ ১০ লক্ষ টাকা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায থানায় আভিযোগ দায়ের করা হয়েছে। আমি এই ঘটনার বিচার ও আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাই।
উল্লেখ্য গত ৪ মে আধিপত্য বিস্তার কে কেন্দ্র ওই গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন কুদ্দুস মোল্লা এবং আহত হন অন্তত ৪০ জন। পরবর্তীতে এই ঘটনায় নিহতের ছোট ভাই ফিদু মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পর্যায়ক্রমে বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এবিষয়ে ভাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, খবর পেয়েছি ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং২৪.০৫.২৫