1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নীরব ভালোবাসায় বাঁধা পড়লেন জাহেদ-সোমাইয়া,পেকুয়ায় দুই প্রতিবন্ধীর বিয়ে দিলেন সেচ্ছাসেবক দলনেতা আহসান উল্লাহ।

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৫০ বার পঠিত

ভাষা ও শ্রবণ প্রতিবন্ধকতা ভালোবাসা ও সংসার গড়ার পথ আটকাতে পারেনি। পেকুয়া উপজেলার এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগে সমাজের সামনে স্থাপন হলো অনুকরণীয় দৃষ্টান্ত। পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহর উদ্যোগ ও অর্থায়নে দুই বাক ও শ্রবণ প্রতিবন্ধীর বিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় বরের বাড়িতে আনন্দঘন পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর মোহাম্মদ জাহেদ উল্লাহ (৩৬), পূর্ব মেহেরনামার মো. ছৈয়দ উল্লাহর ছেলে। কনে সোমাইয়া জন্নাত (২১), উপজেলার উজানটিয়া ইউনিয়নের ছমি উদ্দিন পাড়ার সিরাজুল করিমের মেয়ে।

বিয়ের আয়োজনে ছিলো একটুও কমতি। দুপুর দেড়টার দিকে বর টুপি পরে, নোহা গাড়ির সামনের সিটে বসে বরযাত্রীসহ কনের বাড়িতে যান। কনের বাড়িতে লোকজন বরযাত্রীদের বরণ করে নেন আতিথেয়তায়। অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে বরের বাড়ি ফেরেন বরযাত্রীরা।

পরবর্তীতে বরের বাড়িতে ধর্মীয় নিয়ম মেনে ১ লক্ষ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়েতে দুই পরিবারের সম্মতি ছাড়াও সবচেয়ে বড় ভূমিকা ছিল আহসান উল্লাহ’র। তার মানবিক উদ্যোগ এবং সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এই বিশেষ বিবাহের আয়োজন সফল হয়।

বরের পিতা মো. ছৈয়দ উল্লাহ বলেন, “আমরা উভয় পরিবার আহসান উল্লাহর প্রতি কৃতজ্ঞ। তার আন্তরিক প্রচেষ্টায় এবং সাহায্যে আমি আমার ছেলের বিয়ে দিতে পেরেছি। এটা আমাদের জন্য বড় আশীর্বাদ।”

স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি বিয়ে নয়—এটি একটি শক্তিশালী বার্তা, যেখানে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান রয়েছে।

পেকুয়া উপজেলার মানুষ আহসান উল্লাহর এই উদাহরণকে মানবতার জাগরণ হিসেবে দেখছেন। প্রতিবন্ধীদের জন্য এমন সহযোগিতা সমাজে সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর