
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সলেমান কাজী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াচরা রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন তিনি। সে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের মৃত্যু রহমান কাজীর পুত্র।
নিহতের স্ত্রী জানায়, সকাল অনুমানিক নয়টার দিকে আমরা স্বামী-স্ত্রী রেল লাইনের উপর দিয়ে হাঁটতে ছিলাম। আমার স্বামী কানে কম শুনে এসময় হঠাৎ একটা ট্রেন চলে আসে।
আমি চিৎকার দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচাতে পারলাম না। এর মধ্যেই ট্রেন ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে যায়। পরে ট্রেন লাইনের উপর তার ক্ষত-বিক্ষত মাথা বিহীন লাশ দেখতে পেয়ে চিৎকার দেই। পরে এলাকার লোকজন এসে পুলিশকে খবর দেয়। চোখের সামনে স্বামীকে হারিয়ে স্ত্রী এখন পাগল প্রায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা আহাজারি করছে।
এ ব্যাপারে ভাঙ্গা বামনকান্দা রেল ষ্টেশন পুলিশের এস,আই শওকত হোসেন জানান,ট্রেন লাইন দিয়ে হাটার সময় সলেমান কাজী নামের এক বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। সে কানে শুনতো না। আমরা মরদেহ টি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
মোঃ সরোয়ার হোসেন
০৫/০৭/২৫