1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:১৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় আখের রস ব্যবসায়ীর  ঝুলন্ত মরদেহ  উদ্ধার!

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

 

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রাম থেকে রনি মিয়া (৩৫) নামের এক আখের রস বিক্রেতার  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে উক্ত গ্রামের আবদুল খালেকের পুত্র।রোববার সকালে সংবাদ পেয়ে ভাঙ্গা থানা উপপরিদর্শক মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ  উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রনির স্ত্রী ইমা আক্তার জানান, রনির সাথে তার ১০ বছর আগে বিবাহ হয়।বিবাহের পর থেকে স্বামীকে নিয়ে বাবার দেওয়া বাড়িতেই তারা একত্রে বসবাস করে আসছিলেন। তাদের ঘরে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া ইমা আক্তার বর্তমানে সন্তান সম্ভবা।  ঘটনার রাতে উভয়ই একত্রে বসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ঘরের মাঝে আড়ার সাথে স্বামী রনির লাশ ঝুলতে দেখে ইমা আক্তার। এসময় তার আর্তচিৎকারে  আশপাশের লোকজন সহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে  পুলিশে খবর দেয়।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ।ধারণা করা যাচ্ছে আখের রস বিক্রি করে অভাবের তাড়নায়  সংসার চালাতে হিমসিম খেতে হত। এ কারণে হয়তো আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর