1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

“জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে মিরপুরে বিজয় মিছিল ও সমাবেশ”

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়
——— অধ্যাপক শহীদুল ইসলাম

জাহিদ হাসান ঃ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সবাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ২ হাজারের মত ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। অন্ধত্ব ও পঙ্গুত্বসহ আহত হয়েছেন অন্তত ২০ হাজার মানুষ।
তিনি আরো বলেন, ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় ঘটনা। স্বাধীনতা-পূর্ব ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বেই পরিচালিত হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৯০ সালের আন্দোলনে ছাত্ররা এরশাদ সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনেও ছাত্রদের অবদানকে অঙ্গীকার করার উপায় নেই। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে এ আন্দোলন অহিংস ছিল। কিন্তু পরবর্তীকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী বেপরোয়া হলে ১৫ জুলাই আন্দোলন সহিংস রূপ নেয়। অতঃপর শিক্ষার্থীদের এ আন্দোলন প্রবল আকার ধারণ করে। সহিংসতার মাত্রা ক্রমাš^য়ে বাড়তে থাকে। যার শেষ পরিণতি ঘটে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মাধ্যমে। ৫ আগস্ট পতন ঘটে দীর্ঘ প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার।
সোমবার (০৪ আগষ্ট) বিকেলে মিরপুর ঈগল চত্বরে- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত মিছিল এবং সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি’র বক্তব্যে জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন বলেন, বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি নয়। বিএনপি একটি গণতান্ত্রিক দল, ভদ্র মানুষের দল, শান্তিপ্রিয় মানুষের দল। নিজেকে আগে পরিবর্তন করতে হবে, তাহলে দেশ সংস্কারের প্রয়োজন হবে না। আমাদের নেতা তারেক রহমানকে অনুসরণ করুন, অনুকরণ করুন। তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিচ্ছেন। তার নিজস্ব ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থা রয়েছে, যার মাধ্যমে তিনি মাঠপর্যায়ের সমস্ত খবরাখবর রাখেন। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের সমস্ত অন্যায় থেকে দূরে থাকতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিএনপিতে আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না।
উপজেলা বিএনপির সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুর সঞ্চালনে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপ‌জেলা কৃষক দ‌লের আহবায়ক এ্যাডঃ মোঃ খাইরুজ্জামান খাইরুল, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, না‌সিরুজ্জামান রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর