
ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধি :“প্রযুক্তি নির্ভর যুুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ,আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।সভায় একযোগে দূর্নীতি- অনিয়মের বিরুদ্ধে শপথ বাক্য “” না”” পাঠ করানোে হয়।
যুব উন্নয়ন প্রশিক্ষক মোশাররফ হোসেনের সঞ্চালনায় যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান,মৎস্য কর্মকর্তা ইরশাদ জাহান,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, এনসিপির উপজেলা সমম্বয়ক মোঃ আশরাফ শেখ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
এসময় যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম মিয়া স্বাগত বক্তব্যে দিবসটি উপলক্ষ্যে নানা উদ্যোগের কথা তুলে ধরে বলেন, এ প্রতিষ্ঠানটি তরুনদের প্রশিক্ষন দিয়ে থাকে। এ লক্ষ্যে নানা ধরনের কর্মমুখী প্রশিক্ষন চলমান বলে জানান।
এলাকার বেকার যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে ২৩’জন যুব উদ্যোক্তার মাঝে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ এবং ১,শ জন যুবকের মাঝে একশো ফলের গাছ বিতরণ করা হয়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
০১৭৩১৭১১৯৪৭
তাং১২.০৮.২৫