1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাঁথিয়ায় শশুরকে কুপিয়ে হত্যা করলো পুত্রবধূ

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

পাবনা সাঁথিয়া প্রতিনিধিঃমোঃআব্দুর রউফ

পাবনার সাঁথিয়ায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতন্ডায় চাপদা ও বটি দিয়ে কুপিয়ে শশুর মোজাম্মেল শেখ(৭০)কে হত্যা করেছে তার পুত্রবধূ রুমি খাতুন। নিহত ব্যাক্তি সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া মহল্লার মৃত মইনুদ্দিনের ছেলে।ঘটনাটি ঘটেছে গতকাল রোববার(৩১আগস্ট)রাত আটটার দিকে।এ ঘটনায় হত্যাকারী রুমি খাতুনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়ার থানার ওসি আনিসুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,মোজাম্মেল শেখ ওরফে মোজামের বাড়ি উপজেলার নাড়িয়াগদাই হলেও অনেক বছর আগে তিনি সাঁথিয়া কলেজপাড়া মহল্লাতে বাড়ি করে বসবাস করতেন। নিহত মোজাম্মেলের ছেলে মিঠুর সাথে প্রায় পাঁচ বছর আগে সাঁথিয়া উপজেলা আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়।

নিহতের স্ত্রী আজেদা বেগম জানান,ঘটনার দিন(রোববার)আমার ছেলে মিঠু তার ছেলেকে অর্থাৎ আমার নাতিকে ফুসকা খাওয়ার জন্য আমার কাছে ১০০ টাকা দিয়ে বাহিরে কাজে চলে যান। এটা আমার বৌমা রুমি খাতুন সহ্য করতে না পেয়ে আমাদের সাথে ঝগড়া করেন। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে চাপদা ও বটি দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কুপাতে থাকেন।এ সময় তার পেটের ভূড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে সোমবার(১সেপ্টেম্বর) ভোড় রাত ৩টার দিকে তিনি মারা যান।এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ রাজশাহী থেকে বাড়ি আসেনি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে নিহতের পুত্রবধূ রুমি খাতুনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।##
০১-৯-২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর