1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:১৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভূরুঙ্গামারীতে গভীর রাতে রাস্তার সরকারি গাছ কর্তনের অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

মোঃ আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সরকারি ইউক্যালিপ্টাস গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ভূরুঙ্গামারী মেডিকেল মোড় থেকে তিলাই ধামের হাটমুখী সরকারি পাকা সড়কের পাশেই ঘটনাটি ঘটে। সড়কের ধার ঘেঁষে সাইফুর মেম্বারের বাড়ির সামনে থাকা গাছটি কেটে নিয়ে যায় অভিযুক্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো একটি ইউক্যালিপ্টাস গাছ রাতের অন্ধকারে করাত দিয়ে কেটে ফেলে দ্রুত সরিয়ে নেয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোফাজ্জল হোসেন (৪৫) ও তার ভাই নুর ইসলাম (৪২), ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের আংরিয়া গ্রামের জাকির হোসেন (৩৮), বাবলু (৪০) এবং হাফেজ (৪২)।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সচেতন স্থানীয় জানায়, গাছ কাটার সময় শব্দ শুনে তারা টের পেলেও প্রভাবশালী চক্রের ভয়ে সরাসরি বাধা দিতে পারেননি। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ার পরও তেমন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য সাইফুর রহমান জানান, “ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সামনে রাস্তার একটি সরকারি গাছ কেটে নেয়া হয়েছে। পরে গ্রামবাসীর সহায়তায় খোঁজাখুঁজি করে দেখি গাছের তিনটি কাটা অংশ মোফাজ্জল হোসেনের বাড়ির বাইরে রাখা আছে।”

এ ঘটনায় সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর