1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রোহিঙ্গা ও নির্বাচন ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ শরিফুল ইসলাম (রিপোর্টার)

রোহিঙ্গা সংকট ও নির্বাচন ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি মিসেস অ্যালিসন বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন । নির্বাচন উপলক্ষে তিনি অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।এছাড়া বৈঠকে তারা আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তার বিষয়গুলি নিয়েও আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রদূত হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করেছেন। হুকার ও ক্যালিসের সাথে বৈঠককালে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জাতিসংঘের সম্মেলনে মিয়ানমার থেকে নির্বাসিত বাংলাদেশের ‘শরণার্থী রোহিঙ্গাদের’ জন্য ৬০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার জন্য বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গ শেষে ড.খলিলুর রহমান-মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি সেক্রেটারি অ্যান্ড্রু হেরপের সাথে পৃথক বৈঠকে দ্বিপাক্ষিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু করেন । তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সাথেও সাক্ষাৎ করেন । এসময় তিনি সম্প্রতি সমাপ্ত শুল্ক আলোচনার বিষয়ে ফলো-আপ পদক্ষেপ নিয়ে কথা বলেছেন। উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ব্যবধান হ্রাস করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ।তিনি মিঃ লিঞ্চকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের উপর শুল্ক আরও হ্রাস করার জন্য অনুরোধ করেছেন। তবে মিঃ লিঞ্চ বাংলাদেশেকে শুল্ক চুক্তি বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসায়ের দূরত্ব হ্রাস করার বিষয়ে আশ্বাস দেন।

পৃথিবীর শীর্ষ শক্তিধর দেশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এমন আলোচনা ভবিষ্যতে রোহিঙ্গা সংকট সমাধানে ফলপ্রসূ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর