1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রায়গঞ্জ হাসপাতালের সামনের রাস্তা যেন মরণফাঁদ: প্রায় ৫ বছর সংস্কারহীন

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনের রাস্তাটি যেন এখন এক “মরণফাঁদে” পরিণত হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় সড়কটি এখন খানাখন্দে ভরা, গর্তে পরিপূর্ণ। প্রতিদিন শতশত রোগী চিকিৎসার জন্য হাসপাতালে এলেও প্রবেশপথের এই রাস্তাটিই তাদের জন্য দুর্ভোগের আরেক নাম হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সময় পুরো রাস্তা কাদা-পানিতে তলিয়ে যায়, বোঝা যায় না কোথায় গর্ত আর কোথায় সমতল। ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অনেক সময় এম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের চাকা গর্তে আটকে অকেজো হয়ে পড়ে থাকে। এতে শুধু রোগীর যাত্রাই কষ্টকর হয় না, বরং ঝাঁকুনিতে তাদের শারীরিক অবস্থাও আরও অবনতি ঘটে।

রবিবার সরেজমিন ঘুরে দেখা যায়, হাসপাতালের সামনের রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয় দোকানদার, পথচারী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের কোনো সমাধান হচ্ছে না।

স্থানীয় মুরুব্বি ইসমাইল হোসেন বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করা মানে যেন এক যুদ্ধ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আমাদের চরম কষ্ট পোহাতে হচ্ছে।”
দোকানদার সুমন বলেন, “আমরা প্রতিদিন এই দুর্ভোগ দেখি, কিন্তু কেউ যেন দেখেও না দেখে। হাসপাতালে আসা রোগীদের কষ্ট দেখে নিজেরও কষ্ট লাগে।”
এলাকার ভ্যানচালক নজরুল ইসলাম বলেন, “এই রাস্তায় প্রতিদিন ভ্যান উল্টে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়, তখন রাস্তাটা আর চেনাই যায় না।”

রোগীদের স্বজনরাও জানিয়েছেন, দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের দাবি, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর