1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৪৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কর্ণফুলীতে শারদীয় দুর্গাপূজায় আলী আব্বাসের বস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

কর্ণফুলী প্রতিনিধি বরকত

কর্ণফুলীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ ও পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস কনস্ট্রাকশনের কর্ণধার মোহাম্মদ আলী আব্বাস।

গত মঙ্গল ও বুধবার দুই দিন ব‍্যাপী কর্ণফুলীর ১৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করে কয়েক শতাধিক সনাতনী নারী-পুরুষের হাতে নতুন শাড়ি-লঙ্গি ও নগদ অর্থ প্রদান করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি হাজী আবদুর রাজ্জাক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল, সাবেক
যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন রশীদ, বিএনপির সিনিয়র নেতা মির্জা বাহার উদ্দিন, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মির্জা মোঃ ইসমাঈল, শ্রমিক দলের সহ সভাপতি মোঃ সোলায়মান, দক্ষিণ জেলা তাঁতি দলের সভাপতি মোঃ নুরুল আবসার, দক্ষিণ জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক জি.এম জসিম উদ্দিন, বড়উঠান বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ মামুন, চরপাথরঘাটা ইউপি
সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম. মঈনউদ্দীন, উপজেলা বিএনপি সাবেক সদস্য মোঃ ফারুখ, আব্দুর রহমান, জুলধা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ ইসমাইলসহ পাঁচ ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূজা মন্ডপ পরিদর্শনকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাস বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দূর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে, আমি আপনাদের মাঝে ক্ষুদ্র উপহার নিয়ে এসেছি, অতীতে আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও সবসময় থাকব। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে আপনাদের মাঝে ধানের শীর্ষ প্রতীক নিয়ে আসতে পারি। এসময় তিনি আরও বলেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সামগ্রিক সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার করার আহ্বান জানান।

এসময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা আলী আব্বাসকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু ও সফলতার জন্য আশীর্বাদ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর