1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৩৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বোয়ালমারীতে সাংবাদিক মুকুল বোসসহ প্রভাবশালীদের বিরুদ্ধে জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ!

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী :- বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে ৮০ বছরের ভোগদখলীয় জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ উঠেছে সাংবাদিক মুকুল বোসসহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, কেয়াকগ্রামের সাংবাদিক মুকুল বোস, স্থানীয় যুবদল নেতা বকুল, যুবলীগের সহসভাপতি বাচ্চু বিশ্বাস ও যুবলীগ সদস্য বিলায়েত বারী মিলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান।

অভিযোগকারী হুমায়ুন কবির জানান, তাদের পরিবার প্রায় ৮০ বছর ধরে উক্ত ১২০ শতাংশ পৈতৃক জমিতে কৃষিকাজ করে আসছে। জমিটির সিএস, এসএ, মাঠ রেকর্ড ও দলিলসহ সব বৈধ কাগজপত্র তাদের দখলে রয়েছে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি অভিযুক্তরা দলবল নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে লাগানো লাউ, মরিচ, শিমসহ বিভিন্ন সবজি গাছ উপড়ে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এতে প্রায় এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার কারণে ভুক্তভোগী পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমিতে ফসল নষ্টের চিহ্ন স্পষ্ট এবং পরিবারটি প্রশাসনের সহায়তা কামনা করছে।

ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, “আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রভাবশালী মহল জোর করে জমি দখলের চেষ্টা করছে। আমরা প্রশাসনের ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে সাংবাদিক মুকুল বোস, বকুল, বাচ্চু বিশ্বাস ও বিলায়েত বারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর