1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক —– বিএনপি শক্তিশালী হয়েছে মা-বোনদের কারণে —-তানভীর হুদা

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মো: তুহিন ফয়েজ,
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। আমাদের দলে প্রতিযোগিতা রয়েছে, তবে প্রতিহিংসা নেই। তারেক রহমানের প্রশ্নে সবাই এক হয়ে ধানের শীষকে হৃদয়ে ধারণ করে ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করতে হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুরচর দেওয়ান বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তানভীর হুদা বলেন, বিএনপি শক্তিশালী হয়েছে মা-বোনদের কারণে। বিএনপি সাধারণ মানুষের দল, মা-বোনদের দল। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল হচ্ছে বিএনপি। এই সাধারণ মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের প্রশাসন ও সন্ত্রাসীরা ভোট সেন্টার দখল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এবার সেই সুযোগ এসেছে ভোট দেওয়ার।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির লাখ লাখ নেতাকর্মী হামলা-মামলা, খুন-নির্যাতনসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন। সেই আন্দোলনের ফলেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।
তানভীর হুদা অভিযোগ করে বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ২০১৮ সালে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে তার সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমানকেও মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে নির্মম নির্যাতন চালানো হয়।
সভায় ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ান আব্দুল খালেক মিনুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা আহসান উল্লাহ প্রধান, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস,উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির,ফরাজিকান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য দেওয়ান অলি উল্লাহ,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান ( লালমিয়া ) মুন্সি প্রমুখ৷ ৷

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মফিজ মিয়াজী, জেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাদির, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু ,বিল্লাল হোসেন রনি, বিএনপি নেতা সোলেয়মান, ছাত্তার, সালাউদ্দিন, মাহমুদ আলী মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ ইমরান, ছাত্রদল নেতা জুম্মান, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, ছাত্রদল নেতা তানজিল প্রধান, নাদিম ভূইয়া, আরিফুল ইসলাম বাবু, সোহেল রানা মুন্নাসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর