1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৩৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শিশু আনাসের সমাধিতে বিএনপি প্রার্থী ডা. বাচ্চুর শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

সেলিম রেজা স্টাফ রিপোর্টার।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু আজ বুধবার শ্রীপুর উপজেলায় নিহত পাঁচ বছর বয়সী শিশু আনাসের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

গত সোমবার শ্রীপুরের চিনাশুকানিয়া গ্রামের কাছে একটি বিলের পাশে শিশু আনাসের মরদেহ পাওয়া যায়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ডা. বাচ্চু সরাসরি চিনাশুকানিয়া গ্রামে গিয়ে শিশু আনাসের সমাধিতে ফাতেহা পাঠ ও দোয়া করেন এবং মরহুম শিশুর আত্মার শান্তি কামনা করেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সাথে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন এবং পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা বিএনপি প্রার্থীর এই মানবিক ও সামাজিক দায়িত্ববোধের পরিচয়দানকারী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর