
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় চত্বরে এক ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আনোয়ারা হামিদা হাসপাতালের উদ্যোগে এর উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগ। দিনব্যাপী এই ক্যাম্পে বিনামূল্যে ৩ শতাধিক চক্ষু রোগের চিকিৎসা, ছানি অপারেশন সহ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন রাসেল মোল্লা, সাগর বেগ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবৃন্দ।
উল্লেখ্য যে,মানবসেবার উদ্যেশ্যে স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরেই ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার আন্তরিকতা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠানে মুজাহিদ বেগ বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার। তারই ধারাবাহিকতায় আজ প্রায় ২ সহস্রাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মানুষের পাশে থেকে তাদের হাসি ফিরিয়ে আনাই আমার প্রকৃত তৃপ্তি।আমি সংসদ সদস্য হই বা না হই তাতে কিছু যায় আসেনা। আমি চাই প্রতিটি মানুষের ভালোবাসা। আমার এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় আজ ৩ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান,এ পর্যন্ত ৩৬ হাজার অসহায় ব্যক্তিকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
০১৭৩১৭১১৯৪৭
১৫.১১.২৫