1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

খিলক্ষেতে ব্যবসায়ীকে অপহরণ মামলায় নারী সহ ৭ জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

রাজধানীর খিলক্ষেতে ব্যবসায়ী জিয়াউল মাহমুদ (৫০) অপহরণ মামলায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জিয়াউলের স্ত্রী শাহনাজ সালিম চিত্রার লিখিত অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ৩৬৫/৩৪ ধারায় মামলাটি রুজু করে খিলক্ষেত থানা। মামলা নং–০৯।

সূত্র জানায়, সোমবার দুপুর ৩টায় বসুন্ধরার বাসা থেকে বনানীর এমজেটিএম ট্রেডিং কোম্পানির অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন জিয়াউল মাহমুদ। বিকেলের দিকে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে স্ত্রী চিত্রা উদ্বিগ্ন হয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। অফিস থেকে জানানো হয় জিয়াউল নিকুঞ্জ-২ এলাকার রিজেন্সী হোটেলে মিটিংয়ে আছেন বলে জানা গেছে। কিন্তু দীর্ঘ খোঁজাখুঁজির পর নিকুঞ্জ–২ এর রিজেন্সী হোটেলের পিছনে ঢাকা স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ভয়ংকর দৃশ্য।একটি কালো মাইক্রোবাস থেকে নেমে আসা অপহরণকারীরা জিয়াউলকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে। শুধু মানুষ নয়, তার ব্যবহারের সাদা রঙের প্রাইভেট কারটিও (ঢাকা মেট্রো ঘ–১১–৪০০২) নিয়ে যায় অপহরণকারীরা।থানায় অভিযোগ দেওয়ার পর রাতভর সাঁড়াশি অভিযানে পুলিশ জসিম ওরফে গুন্ডা জসিম, মোঃ ফারুক হোসেন, মাহবুব মুন্সী, অনিক, মোঃ আলমগীর হোসেন, মাহাদী সরকার রাকিব এবং শিল্পী আক্তার ওরফে রানীকে গ্রেফতার করে। তাদের সহযোগী পলাতক রাজা মিয়া, তারেক ও আজিজ সহ বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের ভাষ্যে, গ্রেপ্তার হওয়া চক্রটির মূলহোতা জসীম দীর্ঘদিন ধরে এলাকায় ‘গুন্ডা জসীম’ নামে কুখ্যাত। চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো থেকে শুরু করে নানা অপরাধে সে এক নোংরা সাম্রাজ্য গড়ে তুলেছিল। স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে তার অস্বাভাবিক ঘনিষ্ঠতাই জসীমের দৌরাত্ম্যের আসল জ্বালানী। এমনকি মহানগর ও থানার কয়েকজন নেতার সঙ্গে তার আলাপচারিতার ছবিও রয়েছে প্রতিবেদকের হাতে। গ্রেফতার সাতজন বর্তমানে কারাগারে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর