1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৪৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বেঁচে থাকতে ভালোবাসার বিনিয়োগের থেকে লাভজনক বিনিয়োগ আর কিছুতেই নেই:- আবু কাউসার।

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৭৮ বার পঠিত

রাজনীতি জীবনের শুরু থেকে একটা কাজ সব সময় করা হতো৷ সিনিয়র সে রাজনীতি করুক বা না করুক দেখা মাত্রই সালাম দিতাম, এগিয়ে গিয়ে কথা বলতাম৷ বন্ধুদের সাথে চমৎকার সম্পর্ক ছিল আর জুনিয়র সে যে ই হোক চেষ্টা করেছি স্নেহের ডোরে আবদ্ধ করে রাখতে৷ এই সমাজে এখনো সব সময় হাস্যোজ্জ্বল নমনীয় ব্যবহারকে আমরা অনেকেই দুর্বলতা মনেকরি।

আমি বিশ্বাস করি মানুষকে ভালোবাসলে, সম্মান করলে নিয়তি তা আপনাকে দ্বিগুণ হারে ফিরিয়ে দেয়৷ মাটিতে পা রেখে যতটুকু ভালোবেসেছি তার থেকে ঢেরবেশি ভালোবাসা দিয়ে আপনারা আমাকে বাঁচিয়ে রেখেছেন, চলার গতিতে ভিন্নমাত্রা দিয়েছেন। যাদের সাথে কোনদিন দেখা হয়নি, কথা হয়নি তারাও আমাকে ভালোবেসে প্রমাণ করেছেন যে হাজার বছর পাশে থেকেও অনেক সময় সম্পর্ক গুলোর মাঝে স্বার্থের টানাপোড়েনে ভালোবাসা থাকে না, আবার দূরে থেকেও মানুষকে দারুণ ভাবে ভালোবাসা যায়। গতানুগতিক রাজনৈতিক স্রোতে চলতে না পারার কিছুটা হলেও ব্যতিক্রমী পথচলার একটা সময় পর্যন্ত ভাবতাম আমি বোধহয় অসহায়। কিন্তু দিনশেষে এখন মনেহয় আমার সহযোদ্ধা, সিনিয়র, জুনিয়র এবং সর্বোপরি বন্ধুদের বাধভাঙ্গা ভালোবাসা আমাকে আমার অজান্তেই অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে।

রাজনীতির ক্ষুদ্র পথ চলায় মানুষের সাথে চলতে চলতে এতটুকু বোঝার জ্ঞান হয়েছে যে কে কিভাবে আমাকে দেখছে৷ অনেকেই অন্ধের মতন আমাকে ভালোবেসে অনুপ্রাণিত করেছেন, আবার অনেকেই ব্যবহার বা কথার অস্ত্রে বহুবার আহত করেছেন৷ আমার মনেপড়েনা কখনো কোন প্রতিবাদ করেছি। কারণ আমি বিশ্বাস করি যারা ব্যবহার বা কথার আঘাতে কষ্ট দিতে চেয়েছেন তারাও দিনশেষে আমাকে ভালোবাসবে, আমার কাঁধে হাত রেখে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে৷ কেননা আগেই বলেছি ভালোবাসলে নিয়তি আপনাকে তা দিগুন হারে ফিরিয়ে দিবে।

বেঁচে থাকতে ভালোবাসার বিনিয়োগের থেকে লাভজনক বিনিয়োগ আর কিছুতেই নেই৷ যতোই প্রতিকূলতা আসুক না কেন যতটুকু সম্ভব ভালোবাসার বিনিয়োগ করুন, দেখবেন দেরিতে হলেও জীবন মানুষের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে৷ আমি বিশ্বাস করি সৃষ্টির সেরা জীব হিসেবে ভালোবাসা ছাড়া কোন মানুষ বাঁচতে পারে না৷ তাই ভালোবেসে ভালোবাসা অর্জন করে দেখুন,দেখবেন জীবনটা ভালোবাসার মতন সুন্দর 🙂
🙏

❤❤♥🌺🌺🌺
শুভেচ্ছা ও ভালোবাসা

ছাত্রলীগ নেতা ও নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সাবেক সাংগঠনিক সম্পাদক আবু কাউসার আহমেদ এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর