1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:০২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সুতার কনটেইনারে ৩৭ কোটি টাকার মদ: মামলার আসামি ১১

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৯৪ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদের দুটি কনটেইনার জব্দের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা হয়েছে। রবিবার (২৪ জুলাই) রাতে র‌্যাব-১১ এর উপপরিচালক মো. শাহাদাত হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার তিন জনের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ষোলঘরের ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের ছেলে আব্দুল আহাদ (২২) ও তার দুই সহযোগী ওই জেলার লৌহজংয়ের নাগেরহাটের মৃত শেখ জয়নুল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (৩৪) ও শ্রীনগরের ষোল ঘর ভুইচিত্র এলাকায় মো. আক্কাস মোল্লার ছেলে মো. নাজমুল মোল্লা(২৩)।
এই তিন জনসহ আরও আট জনকে আসামি করে মামলা করা হয়েছে। বাকি আসামিদের মধ্যে রয়েছেন- মো. আজিজুল ইসলাম (৫৭), মিজানুর রহমান আশিক (২৪), জাফর আহমেদ (৩৫), শামীম (৩২), রায়হান (৩৫), দুবাই প্রবাসী (অজ্ঞাত), দিপু (২৮) এবং বাদশা (৩২)
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে তিন জনকে আগেই গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এর আগে, শুক্রবার রাতে দুটি কনটেইনার চট্টগ্রাম থেকে বিদেশি মদের চালান ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার তথ্য আসে র‌্যাব-১১ এর কাছে। এই তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব। ভোরে দুটি কনটেইনার ভর্তি মদ উদ্ধার করা হয়। এ সময় সাইফুল ইসলাম ও মো. নাজমুল মোল্লাকে আটক করে র‌্যাব। পরে কাস্টম কর্মকর্তাদের উপস্থিতিতে কনটেইনার দুটি খোলা হয়। তাতে ৩৭ হাজার বোতল বিদেশি মদ জব্ধ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৭ কোটি টাকা।

এ ঘটনায় রবিবার (২৪ জুলাই) বিকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে অবৈধ পণ্য নিয়ে দুটি কনটেইনারবাহী ট্রাক ঢাকার দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (২২ জুলাই) মধ্যরাতেই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার টিপরদি এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুটি কনটেইনারবাহী ট্রাক তল্লাশির জন্য থামায় র‌্যাব। এ সময় দুটি ট্রাকে থাকা নাজমুল মোল্লা ও সাইফুল ইসলাম নামে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনটেইনারের ভেতরে টাইলস আছে বলে জানান তারা। পরে তাদেরকে কনটেইনারে থাকা পণ্যের চালান দেখাতে বলা হয়। চালানের কাগজপত্রে সুতা ও মেশিনারিজ উল্লেখ থাকায় র‌্যাব সদস্যদের আরও সন্দেহ হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, অধিকতর জিজ্ঞাসাবাদে নাজমুল ও সাইফুল কনটেইনার দুটিতে অবৈধভাবে আনা সিগারেটের কথা জানান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ভেতরে অবৈধ বিদেশি মদ থাকার কথাও স্বীকার করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের কাস্টমসের একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে ডেকে এনে সিলগালা করা কনটেইনারের দরজা খোলা হয়। এ সময় একটি কনটেইনার থেকে ২১ হাজার বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও আরেক কনটেইনার থেকে ১৬ হাজার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, দুই কনটেইনার থেকে উদ্ধার হওয়া অবৈধ বিদেশি মদের বোতলগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর