1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রাজধানীতে গণপরিবহন সংকট, পথে পথে ভোগান্তি

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এরপর আজ শনিবার সকাল থেকে রাজধানীতে দেখা দিয়েছে তীব্র গণপরিবহন সংকট।

শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখো গেছে শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো কোনো রুটে একটি বাস এলেও সেটিতে ওঠার আশায় ছুটে যাচ্ছেন অনেক বেশি মানুষ। সেসব বাসগুলো আগে থেকে যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাসগুলোতে কেউ উঠতে পারছেন না।

এর সঙ্গে সকালে বাড়তি ভোগান্তি যুক্ত হয় বৃষ্টির কারণে।

সকাল থেকে রাজধানীর রায়েরবাগ, শনির আখড়া, কাজলা, যাত্রাবাড়ি, রামপুরা ব্রিজ এলাকায় এমন চিত্র দেখা গেছে।

বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকা মুন্না নামে এক যাত্রী বলেন, কোনো শনিবারে গণপরিবহনের এমন সংকট দেখিনি। ১ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি কোনো বাসে উঠতে পারছি না।

হানিফ ফ্লাইওভারের নিরাপত্তার দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় আজ রাস্তায় গণপরিবহন একেবারে কম। শত শত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গণপরিবহন পাচ্ছে না।

বাসের অপেক্ষায় থাকা গাজী ইন্টারন্যাশনালে কর্মরত সুমন নামে একজন বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। শনিবারেও অফিসে যেতে হয়। সকাল থেকে দাঁড়িয়ে আছি। কোনো বাস পাচ্ছি না। এদিকে অফিসের সময় হয়ে গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের মতো সাধারণ মানুষের কষ্টে সরকারের কিছু আসে যায় না।

হানিফ ফ্লাইওভারের কাজলা মোড়ে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ট্রাফিক সার্জেন্টলেন, আজ রাস্তায় গণপরিবহন অন্যান্য দিনের তুলনায় কম। ডিজেলের দাম বাড়ার কারণে এটা হতে পারে। শুনেছি গতকাল রাত থেকে কোনো পাম্প তেল দিচ্ছে না।

রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর