1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা।’

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা।’

আজ বুধবার দুপুরে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় মায়া এসব কথা বলেন। আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের পক্ষে করণীয় নিয়ে আলোচনার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে তিনি নানা বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে থাকেন তাঁরা হিরো, ছেড়ে দিলেই জিরো।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘এখানে নৌকা ছাড়া কোনো ব্যক্তির নাম থাকতে পারবে না। যেখানে যাবেন নৌকার ও নৌকার প্রার্থীর নাম আগে তিনবার করে বলবেন। আমরা কিন্তু কারও পোস্টারে হাত দিতে বলি না। নৌকার বিজয় নিশ্চিত করতে বলি। শুধু নেতা-কর্মীদের নিয়ে মিছিল, মিটিং নয়, ভোটারদের কাছে কাছে যান। শুনেছি আমাদের নির্বাচন করতে দেবেন না, আপনারা নির্বাচনে না এলে আমাদের কিছু বলার নেই। তাই বলে আগুন-সন্ত্রাস করবেন, সেটা আমরা মেনে নেব না। আমরা নির্বাচনী আচরণবিধির বিষয়টি মাথায় রেখেছি। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার দায়দায়িত্ব তাকেই নিতে হবে।’

এ সময় তিনি ৭ মে সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকীর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ২৫ মে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু সভাপতিত্ব করেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম রহমান বাবুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জজ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর