1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শেখ হাসিনার প্রত্যয় বুকে ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবেঃ মেয়র তাপস।

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

আবু কাউসার :-
জননেত্রী শেখ হাসিনা যে প্রত্যয় নিয়ে বাংলাদেশকে আত্মনির্ভরশীল দেশে পরিণত করেছেন তেমনি সে প্রত্যয়ে নিজেকে গড়ে তুলতে এবং দেশ গঠনে এগিয়ে আসতে শিক্ষার্থীদেরকে প্রতি আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (১৭ মে) দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কর্তৃক রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ আহবান জানান।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “জননেত্রী শেখ হাসিনা যে প্রত্যয় নিয়ে — একটি গরিব দেশকে আত্মমর্যাদাশীল দেশে পরিণত করেছেন, মাত্র ১৪ বছরে একটি আত্মনির্ভরশীল দেশে পরিনত করেছেন — একজন বাঙালি হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে আপনাদেরকেও সে প্রত্যয় বুকে ধারণ করে দেশ গঠনে অংশ নিতে হবে। কেউ যেন আমাদেরকে নিচু করে দেখতে না পারে, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, চলতে পারি — সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিতে হবে। তাদেরকেও দেখিয়ে দিতে হবে — আমরাও পারি। উই ক্যান।”

তৎকালীন সরকার বাধ্য হয়েই শেখ হাসিনাকে দেশে আসতে দিয়েছিলো মন্তব্য করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “দেশের বাইরে থাকায় জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা জীবনে বেঁচে যান। কিন্তু বেঁচে গেলেও তারা আর দেশে ফিরতে পারেন না। তাদেরকে শরনার্থীর মতো বহির্বিশ্বে থাকতে হয়। জার্মানি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। তাদেরকে চলে যেতে হয় ইংল্যান্ডে। সেখানে কিছুদিন থাকেন। তারপরে তাদেরকে আশ্রয় নিতে হয় ভারতে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে আশ্রয় দেন। দীর্ঘ ছয় বছর স্বৈরশাসক খুনী জিয়াউর রহমান জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরতে দেয়নি। ১৯৮০ সালে সম্মেলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপরেই তিনি অনেকটা জোর করেই বলেন, আমি দেশে ফিরে আসব। আমাকে দেশে ফিরতে দিতে হবে। তারপরেইু খনি জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে বাধ্য হন।”

শেখ হাসিনা আমাদেরকে একটি সাম্যের ও ঐক্যের দেশ উপহার দিয়েছেন মন্তব্য করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “পরিবারের সবাইকে হারানোর পরে সেই বেদনা, কষ্ট, শোক বহন করে, শেখ হাসিনা আজ থেকে ৪২ বছর আগে — ১৭ মে ১৯৮১ সালে দেশে ফিরে আসেন। তাই আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার স্বদেশে আবার ফিরে আসতে পেরেছেন। দেশে ফিরে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলসভাবে আজ অবদি পরিশ্রম করে চলেছেন, সংগ্রাম করে চলেছেন। তার এই অসীম সাহসিকতা, নেতৃত্ব, সংকল্প, স্বপ্ন এবং জনগণের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে এ দেশের জনগণ আবার বিপুল ভোটে বিজয়ী করে সরকার গঠনের সুযোগ দেয়। জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য অপার সম্ভাবনাময় একটি দেশ গঠন করে দিয়েছেন। আমাদের জন্য একটি ঐক্যের, সাম্যের ও ন্যায্যের দেশে পরিণত করে দিয়েছেন।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও সংগঠনের সাংগঠনিক সচিব ও করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর