1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৫২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দুর্যোগ অধিদফতরের সহকারী প্রকৌশলী মবিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের সহকারী প্রকৌশলী মবিনুর রহমান মুরাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও টেন্ডারবাণিজ্য করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। গত ২৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, মবিনুর রহমান পিআইও সমিতি’র সভাপতি হওয়ায় সারাদেশের পিআইওদের অর্থের বিনিময়ে বদলি ও সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার পছন্দের মনোনীত ঠিকাদাররা টেন্ডারে কাজ না পেলে অন্য ঠিকাদার দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রর্দশন করে কাজ বিক্রি করতে বাধ্য করান। সহকারী প্রকৌশলী হয়েও ওই অধিদফতরের টেন্ডার নিয়ন্ত্রণ তার হাতে। অধিদফতরের সহকারী প্রকৌশলী হয়েও প্রকল্পের নির্মাণ কাজের প্রতিটি বিল থেকে ৩ শতাংশ কমিশন নিয়ে থাকেন। কমিশন ছাড়া তিনি কোনো কাজের ছাড়পত্র দেন না।

অভিযোগে আরও বলা হয়, ৪৫ হাজার টাকা বেতনে চাকরি করে উত্তরার ১৪ নং সেক্টরের ১৯ নং রোডে ৩৮ নং বাড়িতে ১২৩০ স্কায়ার ফিটের একটি ফ্ল্যাট কিনেছেন। এ ছাড়া উত্তরার ১২ নং সেক্টরের ১ নং রোডের ৬৪ নং হাউজে একটি ফ্ল্যাট রয়েছে। তার দুইটি বিলাসবহুল গাড়ি রয়েছে। যার একটি হাইব্রিড গাড়ি, যার নম্বর ঢাকা মেট্রো-চ-১৬২৭০১। এ ছাড়াও লঙ্কা বাংলা ক্রেডিট কার্ডে প্রতি মাসে তিনি এক থেকে দেড় লাখ টাকা বিল দেন। এছাড়া স্ত্রী ও ছেলে-মেয়ের নামে রয়েছে কোটি টাকার ইন্স্যুরেন্স। নিজ এলাকায় নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক মবিনুর রহমান মুরাদ।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, তার স্ত্রীর নামে ময়মনসিংহ শহরে রয়েছে প্রায় ৪৭ শতাক জমি। যার দাম কয়েক কোটি টাকা। এ ছাড়া তিনি উত্তরার ডায়নামিক ক্লাবের সদস্য। অভিযোগ আছে, তিনি ওই ক্লাবে প্রায়ই মদ ও নারী নিয়ে অনন্দে মেতে ওঠেন।

অভিযোগে বলা হয়েছে, কৃষক বাবার সন্তান হলেও এলাকার বিভিন্ন সভা সমাবেশে তিনি অর্থ ব্যয় করেন। এ জন্য এলাকায় তিনি ‘দানবীর’ নামে পরিচিত।

অভিযোগের বিষয়ে জানতে মবিনুর রহমান মুরাদের ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর