1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৪২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপির নেতাকর্মী সহ ৩৭ জন গ্রেফতার: ককটেল বিস্ফোরণ – তাজা ককটেল উদ্ধার

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ রাতভর ও রোববার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মী সহ সন্দেহজনকভাবে ৩৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলার এবং ৩ জন ভাঙ্গা উপজেলার বিএনপির স্থানীয় নেতাকর্মী। সকালে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। দুপুরে তাদেরকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি জানান,শনিবার দিবাগত রাত এবং রোববার সকালে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা – ঢাকাগামী বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা বিএনপির নেতাকর্মী বলে প্রতিয়মান হয় এবং কয়েকজন অসংলগ্ন কথাবার্তা বলায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বেশীরভাগই সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এবং পাশ্ববর্তী জেলার বাসিন্দা। অপরদিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বিকেলে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে জানান,তারা ঢাকা সহ বিভিন্ন স্থানে নাশতার কাজে জড়িত থাকতে পারে। এজন্য তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে গতকাল( শনিবার) দিবাগত রাতে ভাঙ্গা পৌরসভা সংলগ্ন হাইওয়েতে কয়েকজন দুর্বৃত্ত ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে উদ্যেশ্য করে গালিগালাজ করে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ একটি তাজা ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ টহল জোরদার করা হয়েছে।

মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ২৯.১০.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর