1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৩৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা,কবর জিয়ারত ও দোয়া, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ডাঃ কাজী আবু ইউসুফ ষ্টেডিয়ামে পুলিশ,শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াচ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা,পুরস্কার বিতরণ।

সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয় । পরে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও পায়রা উড়ানো শেষে মনোগ্ধ কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বি.এম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সহকারী কমিশনার ( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ এম. এ জলিল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, শিক্ষা কর্মকর্তা মোহসীন রেজা, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মজিবর মুন্সী,ভাঙ্গা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কলেজ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে ধারা বর্ননায় ছিলেন সরকারি কে এম কলেজের অধ্যাপক এ. বি. এম মিজানুর রহমান, প্রভাষক দীলিপ দাস, সাংবাদিক এ’ টি,এম ফরহাদ নান্নু, চম্পা আক্তার, পলাশ বিশ্বাস প্রমুখ।

মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ১৬.১২.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর